মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক এবং আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. উজ্জ্বল ফরাজী।
এক শুভেচ্ছা বার্তায় মো. উজ্জ্বল ফরাজী বলেন, যুবদলের গৌরবময় ইতিহাস, বীরত্বপূর্ণ সংগ্রাম ও অসামান্য ত্যাগের চেতনাকে হৃদয়ে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। পাশাপাশি দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র ও জনগণের কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, যুবদলের প্রতিটি নেতাকর্মী দেশপ্রেম, সাংগঠনিক শৃঙ্খলা ও দৃঢ় ঐক্য বজায় রেখে আগামী দিনেও সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কার্যকর ভূমিকা পালন করে যাবেন।